সর্বশেষ

কুষ্টিয়া মডেল থানা

কুষ্টিয়া মেডিকেলে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় ফেসবুকে প্রতিবাদমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার কারণে হাসপাতালে ভর্তি এক শিশুকেও অন্যত্র নিয়ে গেছে তার পরিবার। ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়ায় কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন চার ভুয়া পরীক্ষার্থী। ভাইভা বা মৌখিক পরীক্ষার সময় সন্দেহজনক আচরণের কারণে তাদের জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করলেন থানায় ওসিকে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া মডেল থানার ওসিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আহবানে শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১১ টার দিকে ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া থানা ও তার বাসভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবস্থা পরিদর্শন করতে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।